
স্টাফ রিপোর্টার:হবিগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে সেখানেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল দলটি। ১৪৪ ধারার জারির মধ্যেই ওই কর্মসূচিতে যোগ দিতে হবিগঞ্জের পথে রয়েছেন দলটির নেতারা। এনসিপি নেতাদের গাড়ি বহর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌঁছালে বাধা দেয় পুলিশ। গাড়ি আটকে বাধা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত।এর আগে গতকাল মঙ্গলবার রাতে এনসিপি এই কর্মসূচি ঘোষণার পর একই স্থানে বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও কর্মসূচি পালন করতে সেখানে যাচ্ছেন এনসিপির নেতারা।এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির সিনিয়র নেতারা। আর আগে থেকেই সেখানে আছেন নাসিরউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা।ইয়াসির আরাফাত জানান, কর্মসূচি পালনের উদ্দেশ্যে এনসিপি নেতারা এখন খুব কাছাকাছি রয়েছেন। এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর শ্রীমঙ্গলে পৌঁছালে পুলিশ গাড়িবহর আটকে দেয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.