সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট এলাকা ঘুরে দেখলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব

Reporter Name / ২৫
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

আশরাফুল ইসলাম রঞ্জু : রাজশাহীর তানোরে চুনিয়া পাড়ায় ১০৫ বিঘা জমিতে কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের স্থান এলাকা ঘুরে দেখলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত। শুক্রবার দুপুরে তিনি পরিবার নিয়ে এসে প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ভিত্তিক প্রকল্প গড়ে তুলতে উদ্যক্তাতাদের উৎসাহিত করছে। তিনি বলেন, গ্রামীন জনপদের প্রকৃতির মধ্যে কৃষি ভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি উন্নয়ন ঘটবে। প্রকৃতিকে অগ্রাধিকার দিয়ে গড়ে তোলার পরিকল্পনার এই কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের মাটির ঘরের বারান্দায় বসে দূরের মাঠ দেখা কিংবা নিরিবিলি পরিবেশে সময় কাটানোর অভিজ্ঞতা হতে পারে এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য। তিনি বলেন, কৃষি ও পর্যটনের মেলবন্ধন হতে পারে কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট’। তিনি আরো বলেন, কৃষিকে কেন্দ্র করে। পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করার পরিকল্পনা সত্যি প্রশংসনীয় এক উদ্যোগ। সাফল্য কামনা করেন তিনি। এসময় কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার, অর্থ বিষয়ক ডিরেক্টর সেলিম উদ্দিন, কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের মূল ডিজাইনার মামুন সারোয়ার, ডিরেক্টর শামসুজ্জামান ডালিম, সহকারী পরিচালক আশরাফুল ইসলাম রন্জু, মিডিয়া ব্যক্তিত্ব ডিএম সাকলায়েন, উপস্থিত ছিলেন। রাজশাহী শহরের কোলাহল পেরিয়ে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া গ্রামে বরেন্দ্র ভূমির উঁচু-নিচু জমি, লালচে মাটি আর গ্রামীণ প্রকৃতির নিজস্ব সৌন্দর্যের মাঝেই গড়ে উঠছে নতুন এক সম্ভাবনার ঠিকানা ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট’। পরিকল্পনা অনুযায়ী এখানে থাকবে প্রকৃতি, কৃষি, গ্রামীণ জীবন ও অবকাশ যাপনের সমন্বিত আয়োজন। শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য জায়গা। বৃহস্পতিবার রাতে রাজশাহী শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে জমকালো আয়োজনে কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host