সাহিত্য ডেস্ক:আমার ঐ নদী নেই, জোয়ার কেন ভাববো
আমার ঐ স্মৃতি নেই, প্রচ্ছদ কেন আঁকবো।
আমার শৈশব বলতে, ক্ষুধার ঐ কাল্ কাফন
আমার কৈশোর বলতে, দুঃখ অতি আপন।
এখন তেলের চেয়েও, জলের দাম যে বেশি
তারাই কোটাভূক্ত, যাদের শক্ত পেশী।
যা ঐচ্ছিক, তা হলো দীন পেতেও পারে বাঁশ
যা বাধ্যতামূলক, তা গরীব থাকবেই দাস।
সত্যকে রাখবে না, গলায় পড়াচ্ছে ফাঁস
মিথ্যাকে বাঁচাবে, তাই আজ প্ল্যান বাইপাস।