সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

শ্রীলেখার বিরুদ্ধে বিজেপির মামলা

Reporter Name / ৩৬
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক :ভারতের নিট (NEET) পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। দলটির অভিযোগ, আন্দোলনের নামে আপত্তিকর কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে প্রদর্শনের সঙ্গে শ্রীলেখা জড়িত ছিলেন।বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের অভিযোগের ভিত্তিতে কলকাতার আনন্দপুর থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিধাননগর সাইবার থানাতেও অভিযোগ জমা দিয়েছে বিজেপির নেতা-কর্মীরা।কেয়া ঘোষ দাবি করেছেন, নিট ইস্যুকে কেন্দ্র করে চলমান প্রতিবাদের সময় শ্রীলেখা এমন কিছু কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন, যা রাজনৈতিকভাবে আপত্তিকর। তার অভিযোগ, অভিনেত্রী ‘টুকরে গ্যাং’-এর সঙ্গে যুক্ত এবং আন্দোলনের নামে একটি নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছেন।বিজেপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রতিবাদ কর্মসূচিতে ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় শ্রীলেখার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।দলীয় সূত্রে জানা গেছে, শ্রীলেখার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে জামিন অযোগ্য ধারায় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।অভিযোগের বিষয়টি ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিজেপি যেখানে ঘটনাটিকে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক শালীনতার প্রশ্ন হিসেবে দেখছে, সেখানে বিরোধী মতের অনেকে এটিকে রাজনৈতিক চাপ তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন।তবে শ্রীলেখা মিত্রের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।উল্লেখ্য, ভারতের নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের মধ্যে প্রতিবাদ চলছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার, বিরোধী রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host