সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

জ্ঞান, নৈতিকতা ও চরিত্র গঠনে শিক্ষার বিকল্প নেই: এমপি মুজিবুর রহমান

Reporter Name / ১৬
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

​গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:​রাজশাহীর গোদাগাড়ীতে দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের আয়োজনে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা, ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টায় গোদাগাড়ী উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ মুজিবুর রহমান বলেন, “শিক্ষার আসল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল বা ডিগ্রি অর্জন নয়, বরং তা মানুষের মন ও আত্মার উন্নয়ন ঘটিয়ে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। জ্ঞান অর্জনের পাশাপাশি কুরআন শিক্ষা, উত্তম চরিত্র, সততা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।” তিনি শিক্ষার্থীদের বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠসহ নিয়মকানুন ও অনুশাসনের মাধ্যমে জীবন গড়ার আহ্বান জানান।​দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের পরিচালক মোসা: জান্নাতি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাজশাহী জেলার সভাপতি ড. মোঃ ওবায়জুল্লাহ এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা।​অনুষ্ঠানে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গোদাগাড়ী উপজেলায় কৃতিত্ব অর্জনকারী দ্য সানরাইজ ইংলিশ মিডিয়াম ক্যাডেট হাই স্কুলের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিতর্ক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host