বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে প্রথম মাচায় তরমুজ চাষে কামরুলের সাফল্য

Reporter Name / ৩
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:বরেন্দ্র ভূমির তানোরে ধান, আলু ও আম চাষে কৃষকরা দীর্ঘদিন ধরে সাফল্য অর্জন করছেন। তবে পানির সংকট এখানকার বহু পুরাতন সমস্যা। এবার কিছু কৃষক গতানুগতিক পদ্ধতি থেকে সরে গিয়ে নতুন সম্ভাবনাময় ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে একটি ব্যতিক্রমী উদাহরণ হলো:মাচায় তরমুজ চাষ, যা সফল করেছেন জাকির নামের চাষি।এখন তাঁদের মাচায় ঝুলছে অফ-সিজনের তরমুজ।তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কামরুল পরীক্ষামূলকভাবে ৩৩ শতক জমিতে তরমুজ চাষ শুরু করেন। পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামের কামরুল তার এই নিজ জমিতে,উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার রবিউল ইসলামের পরামর্শ ও সহযোগিতায়,গত জুলাই মাসের শেষ সপ্তাহে কয়েক জাতের তরমুজ বীজ বপন করা হয়। বর্তমানে প্রতিটি গাছে ঝুলছে শত শত তরমুজ, যার মধ্যে রয়েছে রঙ্গীলা, আম্বার সুইট, হলুদ মধুমালা ও ডোরাকাটা জাত।তরমুজ চাষি কারুল জানান, মৌসুমি তরমুজের তুলনায় দেশে অফ-সিজনাল তরমুজের চাহিদা বেশি। ১২-১৪ দিনের মধ্যে তরমুজ উঠানো শুরু হবে। ইতোমধ্যেই স্থানীয় ও বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তরমুজ কেনার জন্য যোগাযোগ করছেন।SACP-RAINS প্রকল্পের মাধ্যমে করা হয়েছে প্রকল্প এবং কৃষক মিলিয়ে প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়েছে এখন বিক্রি হবে প্রায় দেড় লাখ টাকা। তানোর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বরেন্দ্র ভূমিতে তরমুজের ফলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। অনেক কৃষক মাচায় তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করছেন। এমন ফলন দেখে তিনি নিজেই নিয়মিত মাঠে গিয়ে দেখভাল করছেন। প্রতি হেক্টরে ৫০ মেট্রিক টন ফলনের আশা করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com