বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চাইলেন বকুল আলী

Reporter Name / ৪
আপডেট : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর উপজেলার চাঁপড়া গ্রামের বাসিন্দা বকুল আলী সংবাদ সম্মেলনের মাধ্যমে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।লিখিত বক্তব্যে বকুল আলী বলেন, দীর্ঘদিন ধরে জমি-জমা ও সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের রাকিব মন্ডল,সেকেন্দার মন্ডল,সারোয়ার আলী,রাব্বী উভয় পিতা চাঁন মোহাম্মদ সর্ব সাং চাঁপড়া অজ্ঞাত আরও ৬-৭ জনের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে।এ বিরোধের জের ধরে গত ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে ১,২,ও ৩ নং বিবাদী তানোর থানাধীন পৌরসভা অধীনস্ত ৩ নং ওয়ার্ড চাপড়া গ্রামে শামসুদ্দিনের মার্কেটের সামনে আমাকে চার্জার ভ্যান থেকে টেনে হেচড়ে নামিয়ে কিল ঘুসি চড় থাপ্পড় এবং বাসির লাঠি দ্বারা শরীর বিভিন্ন স্হানে আঘাত করে ফুলা ও কাল সিরা জখম করে।এবং আমার নিকটে থাকা ব্যবসায়ার এক লক্ষ নব্বই হাজার টাকা ছিনিয়ে আমাকে বিভিন্ন রকমের ভয় ভীতি প্রদর্শন করে হুমকি দেন অতঃপর ঘটনাস্থল ত্যাগ করেন।তিনি অভিযোগ করে এ প্রতিবেদকে জানান,রাকিব মণ্ডল, পিতা মোঃ সেকেন্দার মন্ডল, সারোয়ার আলী,রাব্বি উভয় পিতা চান মোহাম্মদ জোরপূর্বক ধরে রেখে অন্যদের সহযোগিতায় এলোপাতাড়ি মারধর করে। হামলায় তার কাঁধ, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে তার বাম চোখে ঘুষি মারা হয় এবং লোহার রড দিয়ে কোমরে আঘাত করা হয়।বকুল আলী আরও বলেন, তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেয়।সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন,অভিযুক্তদের অব্যাহত হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি তানোর থানায় অভিযোগ করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তিনি বলেন,(১).রাকি (২).সারোয়ার ও (৩)রাববী (পিতা চান মোহাম্মদ) আমার মা সেলিনা বেগম(৫৫) আসামীরা কানের দূল সোনার চেইন ছিনিয়ে নেয় সাথে জোরপূবক ঘরে নিয়ে গিয়ে অনেক মারধর করে।আর দেশীয় অস্ত্র ঠেকিয়ে ফাকা Stamp এ সহি নেয়। সাথে বলে কোন মেডিক্যালে ভর্তি হবিনা।কোন মামলা করলে তোর একমাএ ছেলে বকুলকে মেরে বসতায় ভরে নদীতে ফেলে দেব।আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অভিযুক্তদের দায়ী করা হবে।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)মাহমুদুল হাসান বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে হলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com