বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন চাঁপাইনবাবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা

Reporter Name / ৭
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:রাজশাহী রেঞ্জের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন।ক্লু-লেস মামলা রহস্য উদ্ঘাটনে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এসআই সৌরভ কুমার দত্ত এবং মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ডিবি এসআই মোঃ ফয়সাল হাসান। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।সভায় রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগস্ট মাসের অপরাধচিত্র বিশদভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পুলিশের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই কর্মকর্তাকে পৃথক দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। তাদের এ অর্জনে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন।সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com