বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবি,সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে উত্তাল রাজশাহী

Reporter Name / ৫
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, পেশাগত দায়িত্ব পালনে হুমকি ও হয়রানি বন্ধ এবং সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মহানগরের ব্যস্ততম সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এক বিশাল ও সংহতিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুরের সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে অতিথি হিসেবে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিক। মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও প্রকৃত অপরাধী ও পরিকল্পনাকারীরা আজও ধরাছোঁয়ার বাইরে। তিনি অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের আওতায় দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করার জোর দাবি জানান। একই সঙ্গে বিগত দুই দশকে রাজনৈতিক প্রতিহিংসা ও পেশাগত কারণে যেসব সাংবাদিককে হত্যা ও গুম করা হয়েছে, তাদের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দ্রুত নিশ্চিতের আহ্বান জানান তিনি।গোলাম মোস্তফা মামুন পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর মিথ্যা অপবাদ আরোপ ও মামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ রাজপথে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।সমাবেশে অংশ নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর মামলা, হুমকি ও হয়রানি চালানো গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ। স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাবেশ থেকে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানানো হয়। এছাড়া গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব জবরদখলের অপচেষ্টায় জড়িত কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ সাংবাদিকতার মুখোশধারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন রাজশাহী স্বার্থ রক্ষা কমিটির সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী এডিটরস ফোরামের দপ্তর সম্পাদক দৈনিক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার,রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আরটিভির নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চৌকসের ব্যুরো প্রধান রাজিব খান, এটিএন বাংলার সুজাউদ্দিন ছোটন, রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাইটিভির প্রতিনিধি শাহরিয়ার অন্তু, জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো।এ কর্মসূচিতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ,  রাজশাহী এডিটরস ফোরাম,রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী মডেল প্রেসক্লাব, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন, অনলাইন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটি,তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস. সি) সভাপতি এবং জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সোহানুল হক পারভেজ। মোহনপুর প্রেসক্লাব, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাব, দুর্গাপুর প্রেসক্লাব, দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাব এবং জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয়, মহানগর, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বাঘা উপজেলা শাখার বিপুল সংখ্যক সংবাদকর্মী ও পেশাজীবী উপস্থিত থেকে পূর্ণ সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com