সোহানুল হক পারভেজ :তানোরে কলমা ইউপি বিএনপি'র সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ,এই শিরোনামে আজ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কলমা ইউনিয়ন বিএনপি'র সম্মানিত সভাপতি মুস্তাফিজুর রহমান। তিনি লিখিত এক বিবৃতির মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়ে বলেন,দেশের স্বনামধন্য প্রথম সারির বহুল প্রচারিত জাতীয় এবং দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনসহ একাধিক আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টালে,"তানোরে কলমা ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়।সংবাদটি আমাকে উল্লেখ করে প্রচার করে,যা আমার দৃষ্টিগোচর হয়।আমার পরিচিতি:বি.এসসি(গণিত)কর্মজীবন পেশা:শিক্ষক,রাজনৈতিক অভিজ্ঞতা ১৯৯৬ সালে কলমা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।২০০২ - ২০০৮ সালে কলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। ২০০৮ -২০২০ সাল থেকে কলমা ইউনিয়ন যুবদলের সভাপতি। ২০২০ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং কলমা ইউনিয়নের সম্মানিত সভাপতি। প্রকাশিত সংবাদটি অসত্য,ভিত্তিহীন ও মনগড়া এবং আমি সামনে কলমা ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আমার মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্যের ভিত্তিতে এ নিউজ ছাপানো হয়েছে,যা একটি কুচক্রী মহল আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াস মাত্র।আমিসহ ১ নং কলমা ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা এবং এলাকাবাসী এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারী:মো:মোস্তাফিজুর রহমান,সংগ্রামী সভাপতি ১ নং কলমা ইউনিয়ন বিএনপি তানোর রাজশাহী।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.