গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা:দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কথিত পুশইনের শিকার হিসেবে উদ্ধার হওয়া রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন (৬৫) এবার সরকারি উদ্যোগে পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁই। আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট একটি পাঁকা ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি তিনি যে খাসজমিতে বসবাস করছেন, সেটিও তার নামে বন্দোবস্ত করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোমিনুল হক। জানা গেছে, গত ১০ জুন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তের শূন্যরেখায় বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মধ্যে ঠেলাঠেলির ঘটনায় আলোচনায় আসেন ষষ্টি চন্দ্র বর্মন। প্রায় ২৪ ঘণ্টা শূন্যরেখায় আটকে থাকার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দেখে তার পরিবার তাকে শনাক্ত করে। পরে তিনি পরিবারের কাছে ফিরে আসেন।এর পরিপ্রেক্ষিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বিষয়টি গুরুত্বের সঙ্গে আমনেন। গত ১৪ জুন ষষ্টি চন্দ্র বর্মনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে এনে তার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়। এ সময় তাকে শুকনা খাবার সহায়তাও দেওয়া হয়।গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “আলোচিত ষষ্টি চন্দ্র বর্মনের বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে আমরা তাকে শুকনা খাবার দিয়ে সহযোগিতা করেছি। এছাড়া তার বসবাসের জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় একটি পাঁকা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তার বসবাসরত খাসজমি বন্দোবস্ত দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।”প্রাথমিক সহায়তা হিসেবে তাকে দুই ব্যাগ খাদ্যসামগ্রী প্রদান করা হয়। প্রতিটি ব্যাগে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২০০ গ্রাম মরিচ গুঁড়া, ১০০ গ্রাম হলুদ গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়া গুঁড়া।গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল হক জানান, আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রায় ৩ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট একটি পাঁকা ঘর নির্মাণ করা হবে। পাশাপাশি তিনি যে খাসজমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, সid_str=ID%3Dad9bf9dfcb1790f2%3AT%3D1767874884%3ART%3D1781611934%3AS%3DAA-Afja1G5N_PwTNv12OH6eSKuiZ&prev_fmts=0x0%2C944x280%2C944x280&nras=4&correlator=6229498712159&frm=20&pv=1&u_tz=360&u_his=1&u_h=900&u_w=1600&u_ah=860&u_aw=1600&u_cd=32&u_sd=1&dmc=2&adx=160&ady=3036&biw=1585&bih=739&scr_x=0&scr_y=200&eid=42533293&oid=2&pvsid=1905361775167673&tmod=1404355195&uas=1&nvt=1&ref=https%3A%2F%2Fl.facebook.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1600%2C0%2C1600%2C860%2C1600%2C739&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&plas=140x581_l%7C140x581_r&bz=1&ifi=7&uci=a!7&btvi=3&fsb=1&dtd=26475
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: টিপু সুলতান, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.