বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ২১
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে বাড়ির বারান্দা থেকে হাসিনা বিবি (৩৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত হাসিনা বিবি দমদমা গ্রামের সাজ্জাদ হোসেন সাজুর দ্বিতীয় স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে রাজমিস্ত্রির কাজে বের হন সাজ্জাদ হোসেন। পরে কাজের স্থান থেকে প্রয়োজনীয় কিছু নিতে বাড়িতে ফিরে তিনি বারান্দায় স্ত্রী হাসিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, সাজ্জাদ হোসেনের প্রথম স্ত্রী কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। প্রথম স্ত্রীর ঘরে তার আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। প্রায় দুই বছর আগে হাসিনা বিবির সঙ্গে সাজ্জাদের বিয়ে হয়। সাজ্জাদ হোসেন তার বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে বসবাস করতেন।

তবে তার মা আলাদাভাবে থাকতেন এবং বাড়ির পাশেই চুল বাছাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। এদিকে হাসিনা বিবির বাবা মতিউর রহমান ও ভাই মিঠুন অভিযোগ করেছেন, তাদের মেয়ে আত্মহত্যা করেননি।

 

বরং তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আজহার বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন দেখে এটি হত্যা নাকি আত্মহত্যা, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com