নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর তানোরে পৃথক দুটিএনজিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে তাঁদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত থেকে গভীর রাত পর্যন্ত তানোর থানার (ওসি) মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় এ.এস.আই মো: আসাদুজ্জামান, এ.এস.আই মতিউর রহমান, এ.এস.আই শাহরিয়ার মাহমুদ সঙ্গীও ফোর্স সহ পৃথক অভিযান চালিয়ে পাঁচটি জিয়ার গ্রেফতারি পরোয়ানা বিভিন্ন এলাকা গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, এনজিআর-৬২/২৬ মামলার আসামি উপজেলার রামদেবপুর গ্রামের তফিজুলের স্ত্রী মোছা. হালিমা, একই গ্রামের রবিউলের স্ত্রী মোছা. রহিমা এবং রবিউলের ছেলে মো. মোস্তাকিম (২৩)।অন্যদিকে, এনজিআর-৭০/২৬ মামলার আসামি হলেন উপজেলার হরিশপুর গ্রামের ইউসুফের ছেলে মো. সিরাজুল ও মো. আওয়াল।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.