নিজস্ব প্রতিবেদক, মোহনপুর :রাজশাহীর মোহনপুরে অবৈধভাবে সার মজুত করার অপরাধে কাউসার আলী নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে তাঁর বাড়ি থেকে ১৭ বস্তা ডিএপি এবং ২৩ বস্তা এমওপিসহ মোট ৪০ বস্তা সার জব্দ করা হয়।আজ রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সইপাড়া (দক্ষিণপাড়া) গ্রামের কাউসার আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়।অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কমরুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার।অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শুভ ভৌমিক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল এবং মোহনপুর থানার এসআই আতাউর রহমানসহ পুলিশের একটি দল।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.