তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা: রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের পুলিশ স্কোটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের কামরুল ইসলামের ছেলে রাবিক হোসেন (৩৩),নলপুকুরিয়া গ্রামের আলফাজের ছেলে সিদ্দিকুর রহমান (৪৫),সরনজাই ইউনিয়নের শুকদেবপুর গ্রামের মৃত ইদ্রিস আলমের ছেলে এন্তাজ আলী (৫০),কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের বজের মন্ডলের ছেলে হাবিল মন্ডল(৪৫),চাঁন্দুড়িয়া ইউনিয়নের রাতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাঈম ইসলাম (২২)।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যাক্তিরা তানোর থানায় সন্ত্রাবিরোধী আইন ২০০৯ এর দায়ের করা একটি মামলার এজাহার ভুক্ত আসামী। মামলার নথিতে রাকিব ১২ নম্বর, সিদ্দিক ২২ নম্বর,এন্তাজ আলী ৩২ নম্বর, হাবিল মন্ডল ৩৩ নম্বর এবং নাঈম হোসেন ৩৪ নম্বর আসামী হিসেবে রয়েছেন। স্থানীয় ভাবে তাঁরা আওয়ামী লীগ ও ছাত্র লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতভর বিশেষ অভিযান চালিয়ে এজাহার ভুক্ত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.