বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

Reporter Name / ৪২
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন




তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে তানোর উপজেলা ও আশপাশের এলাকাজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি বিরাজ করছে রাজনৈতিক উত্তেজনা।স্থানীয় সূত্র জানায়, সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে তানোর উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর বাজারে অবস্থিত ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।এদিকে কার্যালয় থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের ভেতরের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সুনির্দিষ্টভাবে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয কর্মীদের দায়ী করেছেন। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এর পেছনে জড়িতদের দ্রুত চিহ্নিত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান এ অগ্নিকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাতের আঁধারে ভীরুর মতো দলীয় কার্যালয়ে আগুন দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না। আমরা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।অগ্নিসংযোগের খবর পেয়ে তানোর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পুলিশ অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। কারা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host