মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হারানো আইফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল আরএমপি ডিবি দেনমোহর ২ লাখ হলেও সার্জেন্ট সাবিহা নেন ৪৯ লাখ, নেপথ্যের গল্প জানালেন সাইফ রাজশাহীতে হলিক্রস স্কুলের নির্মাণাধীন ভবনের ছাদ ধস রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

দেনমোহর ২ লাখ হলেও সার্জেন্ট সাবিহা নেন ৪৯ লাখ, নেপথ্যের গল্প জানালেন সাইফ

Reporter Name / ৩৭
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন




স্টাফ রিপোর্টার :রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তরের নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন নিউরন কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। বিবাহবিচ্ছেদ-পরবর্তী সমঝোতার অংশ হিসেবে এই অর্থ লেনদেন করা হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। তবে নিজের ব্যাংক হিসাব ব্যবহার করে এই বিপুল অঙ্কের অর্থ লেনদেন করা ভুল ছিল বলেও স্বীকার করেন সাইফুল।রোববার বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুর কদমতলা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বিভিন্ন কাগজপত্র ও তথ্যপ্রমাণ উপস্থাপন করেন। তিনি জানান, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তালাকনামায় দেনমোহর বাবদ দুই লাখ টাকা নির্ধারিত থাকলেও পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে ৫০ লাখ টাকায় বিষয়টি সমঝোতা করা হয়। এই অর্থ জোগাড় করতে সাবেক স্বামী মাহবুব আলমের কয়েকটি এফডিআর ভাঙানো হয়েছিল।উভয় পক্ষ সরকারি চাকরিজীবী হওয়ায় আইনি জটিলতা এড়াতে তৃতীয় পক্ষ হিসেবে নিজের ব্যাংক হিসাব ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান সাইফুল। মানবিক কারণে তিনি এই প্রস্তাবে রাজি হন এবং পরে তাঁর হিসাব থেকে সাবিহা আক্তারের অ্যাকাউন্টে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়।ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহার করে এত বড় অঙ্কের লেনদেন করা অনুচিত হয়েছে স্বীকার করে সাইফুল ইসলাম পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host