প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৬, ১০:২২ এ.এম
সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক ঢাকা:দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনেসরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। এরপর সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে বলে আশা করে ১১–দলীয় ঐক্য।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ কথা বলেন।দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এর আগে বিরোধীদলীয় নেতার বাসভবনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধী জোটের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকেরা গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠকের বিষয়ে প্রশ্ন করেন। জবাবে মামুনুল হক এ কথা বলেন।জুলাই বিপ্লবে রাজপথে গড়ে ওঠা ঐক্যকে বাংলাদেশের রক্ষাকবচ বলেছেন মামুনুল হক। তিনি বলেছেন, সরকার ঐক্যের প্রয়োজন অনুভব করছে। তবে এই ঐক্যের ভিত হতে হবে জুলাই সনদ, গণভোটের রায় এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন।ব্রিফিং শেষে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, জনগণের মতামতের বাইরে ১১ দল কোনো পদক্ষেপ নেবে না। এই মুহূর্তে রাজপথে থাকার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে এবং দলীয়ভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। তবে তাঁরা তাঁদের সাত দফা থেকে সরে আসেননি। তাঁরা এখন পরাজিত ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে সবকিছুর চেয়ে অগ্রগণ্য মনে করছেন।১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পতিত স্বৈরাচারের সন্ত্রাসী কার্যক্রমের কারণে দেশ অস্থিরতার মধ্যে চলে গেছে। এর ফলে জাতির মধ্যে আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। সরকারের প্রধান দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তবে সরকারের দৃশ্যমান পদক্ষেপের ভাবে ফ্যাসিবাদীরা এ ধরনের অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.