স্টাফ রিপোর্টার:বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বারি), রাজশাহী জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কলমা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী।শনিবার জেলা শিক্ষক সমিতির নির্বাচনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করা হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।হযরত আলী দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষকদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি তানোর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া কলমা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এলাকায় শিক্ষার প্রসারে তার রয়েছে ব্যাপক অবদান। সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় হযরত আলী বলেন, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও তাদের ন্যায্য দাবি আদায়ে তিনি সবসময় কাজ করে যাবেন। এজন্য তিনি সকল শিক্ষকের সহযোগিতা কামনা করেন।এদিকে, হযরত আলী সভাপতি নির্বাচিত হওয়ায় তানোরসহ রাজশাহী জেলার শিক্ষক মহলে আনন্দের বন্যা বইছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.