কুড়িগ্রাম প্রতিনিধি: পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম এর মাধ্যমে জানা যায় কুড়িগ্রাম জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২২ নভেম্বর ২০২৬ খ্রি. বিকাল আনুমানিক ১৫:১০ ঘটিকায় ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফুলবাড়ী থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ীর প্রধান ফটকের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে— মোছাঃ জামেনা বেগম (৪০), স্বামী—মোঃ আঃ রউফ, সাং—বেড়া মেলিয়া, থানা—নবাবগঞ্জ, জেলা—দিনাজপুর'কে ১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ কালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ১ জন নারীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে। কুড়িগ্রাম জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সুস্থ ও স্বাভবিক সমাজ গঠনের লক্ষ্যে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।
প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ নির্বাহী সম্পাদক: এম. রায়হান আলী, বার্তা সম্পাদক: হাফিজুল ইসলাম, রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০ ই-মেইল: jonotarsomoy24@gmail.com
Copyright © 2024 জনতার সময় 24. All rights reserved.