বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র- জনতাকে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল

Reporter Name / ২৭১
আপডেট : রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ৮:০৬ পূর্বাহ্ন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। আজ শুক্রবার বেলা দুইটার দিকে শহরের মুক্তির মোড়ে জেলা মডেল মসজিদ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় শিক্ষার্থীরা মসজিদ প্রাঙ্গণ থেকে বের হতে পারেননি। পরে মসজিদ প্রাঙ্গণেই বৃষ্টিতে ভিজে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁদের হাতে নানা স্লোগান–সংবলিত লেখা, ব্যানার, ফেস্টুন দেখা যায়।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার ওপর গণহত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। সারা দেশে নিরীহ যেসব শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে। সেই সঙ্গে ছাত্রসমাজের ৯ দফা দাবি সরকারকে দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তাঁরা। এ ছাড়া ছাত্রদের চলমান আন্দোলনে সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে কর্মসূচি পালনের রাজপথে নেমে আসার আহ্বান জানান।এ সময় নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল বিক্ষোভকারীদের সঙ্গে প্রায় ১৫ মিনিট ধরে আলাপ করার পর বিক্ষোভকারীরা মডেল মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করেন। নওগাঁ সদর ওসি জাহিদুল হক বলেন, চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী ও বিজিবির টহলের পাশাপাশি পুলিশ সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন আছেন।
নওগাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com