হাসিনা সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন সব মন্ত্রী-এমপিরা

(ইকে ৫৮৭), এমপি নুর-ই হাসনা লিলি চৌধুরী ও তার পরিবার (ইকে ৫৮৫), উত্তরা এলাকার সাবেক এমপি হাবিব হাসান (বিজি ৫৮৪) এবং জেপি প্রধান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এসকিউ ৪৭৪) নম্বর ফ্লাইটযোগে দেশ ছাড়েন।

এছাড়া দেশ ছেড়েছেন বেশ কয়েকজন ব্যবসায়ী, বিচারপতি ও উচ্চপদস্থ আমলা। এদের মধ্যে সিনিয়র সচিব ও তথ্য কমিশনার সুরাইয়া বেগম, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তফা কামাল ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়েত উল ইসলাম, ব্যাংক অ্যাসোসিয়েশনের নেতা ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, ব্যবসায়ী নেতা জসিম উদ্দিন, ইমরানুর রহমান, মহিউদ্দিন মোনেন ও আব্দুর ওয়াহেদ।

মন্ত্রী-এমপিদের সঙ্গে বিপদে পড়েছেন তাদের ব্যক্তিগত কর্মকর্তারাও। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা মনির হোসেন পুলিশের গুলিতে নিহত হয়েছেন এমন খবর পাওয়া যায়। তবে মনিরের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী সোমবার রাতে যুগান্তকে বলেন, নিহতের বিষয়টি গুজব। তিনি সুস্থ আছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা বিবেচনায় বর্তমানে তিনি আড়ালে অবস্থান করছেন। এছাড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ অপু পালিয়ে গেছেন।

রোববার রাত থেকেই নানা মাধ্যমে মন্ত্রী-এমপিদের দেশত্যাগের খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। এমনকি বেশ কয়েকজনের ফ্লাইট নম্বর ও বিমানের ভেতরে বসে থাকার ছবিও আসতে থাকে। কিন্তু বিক্ষুব্ধ পরিস্থিতিতে এসব খবরের সত্যতা নিশ্চিত হওয়ার কোনো উপায় ছিল না। এমনকি পদত্যাগ করে দেশ ছাড়ার আগ পর্যন্ত হাসিনা সরকারের ভেতরের এমন কাহিল অবস্থা বাইরে থেকে কেউ এতটুকুও আঁচ করতে পারেনি। এমনকি প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবর ছিটেফোঁটাও জানাতে পারেনি কেউ।

এদিকে আলোচিত সমাজকল্যণমন্ত্রী ডা. দীপু মনি সরকারের পতনের পরপরই গা ঢাকা দিয়েছেন। বিক্ষুব্ধ জনতা তার চাঁদপুরের গ্রামের বাড়ি জ্বালিয়ে দিয়েছে। এছাড়া চট্টগ্রাম-৩ আসনের (সন্দ্বীপ) সাবেক এমপি মাহফুজুর রহমান ওরফে মিতা সপরিবারে দেশ ছাড়তে ঢাকায় ছুটে আসেন। বিকাল ৫টায় তিনি শাহজালাল বিমানবন্দরে হাজির হন। কিন্তু বিমানবন্দর বন্ধ ঘোষণার খবরে তিনি ফিরে আসেন। পরে গুলশানের বাড়িতে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান।

তার দুঃশাসনে অতিষ্ঠ সন্দ্বীপবাসি তার খোঁজ করেন। পরে স্থানীয় এনাম নাহার এলাকায় তার কয়েকশ কোটি টাকার অবৈধ সম্পদ দখলে নেয় জনতা। এ সময় মাহফুজুর রহমানের ফাঁসি দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সূত্র : যুগান্তর

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 80 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 98 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481