বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নিয়ামতপুরে জামায়াতে ইসলামী নেতাদের কারামুক্তি উপলক্ষে শোভাযাত্রা 

Reporter Name / ২৮২
আপডেট : বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১:৩৭ অপরাহ্ন

এস এম রকিবুল হাসান নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কারামুক্ত নেতাদের বরণ, সন্ত্রাস-নাশকতা ও জনগণের নিরাপত্তা যেন  বিঘ্ন না ঘটে তা নিয়ে শোভাযাত্রা বের করেন। বুধবার বিকেলে “বিপ্লব বিপ্লব ইসলামি বিপ্লব, যোগ দিন দলে দলে ইসলামের ছায়াতলে, তৌহিদি জনতা এক হও এক হও” এমন স্লোগানে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবু সাইদের সঞ্চালনায়  সভাপতিত্ব ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন হাজিনগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হারনুর রশিদ, ভাবিচা ইউনিয়ন জামায়াতের আমির জয়নাল আবেদিন, নিয়ামতপুর ইউনিয়নের সেক্রেটারি সুলতান মাহমুদ, শ্রীমন্তপুর ইউনিয়ন জামায়াতের আমির মহিদুল ইসলাম, পাঁড়ইল ইউনিয়ন জামায়াতের আমির মোসলেম উদ্দিন, সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি মাইনুল ইসলাম মিনু প্রমূখ।  

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর পরে এমন শোভাযাত্রা বের হয়েছে। এ কেমন শান্তি বলে বোঝানোর মতো না। 

বক্তারা আরও বলেন, শেখ হাসিনার দাপটের দিন শেষ হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীদের লক্ষ্য রাখতে বলেন কেউ যেন সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াতে ইসলামী নেতারা কেন্দ্রীয় কার্যালয়ে তালা খুলে দেন। এরপর উপজেলা পর্যায়ের কার্যালয়েও তাদের কার্যালয় খুলে দেওয়া হয়।

৭


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com