তানোর বলদিপাড়া ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক তানোর:
রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউপির ৪ নাম্বার ওয়ার্ডের বলদিপাড়া গ্রামের এক অটো চালককে জিম্মি করে টাকা ছিনতাই ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ সোমবার ১১টায় ভুক্তভোগি অটো চালক মুনসুর রহমান তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকাল রবিবার ১১ আগষ্ট অটো ভ্যান থেকে টেনে হেচড়ে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে ৩০০ টাকার ফাকা স্টাম্পে সহি করে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা স্টাম্পে বসায়।’ এ বিষয়ে অটো ভ্যান চালক মুনসুর বলেন, বলদিপাড়া গ্রামের নাসির উদ্দিনের আত্মীয় সজনসহ তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দেখিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে নাসিরের বাড়িতে ফাকা স্ট্যাম্পে ৩ লক্ষ ৭৫ হাজার টাকার সহি করে নেন এবং জোরপূর্বক ভিডিও ধারণ করে স্বীকারোক্তি নেন। নাসির বাড়িতে নিয়ে গিয়ে সে আমাকে এবং আমার ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জোর করে দড়ি দিয়ে বেধে রেখে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়।

তিনি আরও জানান, তারপর নিরুপায় হয়ে আমার আত্মীয়-স্বজন বাসায় আসে এবং স্বাক্ষী হিসেবে প্রতিবেশী শফিকুল,বকুল,মুনজুর,রেজাউল,জামাল আলীকে সাথে করে ডেকে নিয়ে যাই। তারপর নাসিরের বাড়ি থেকে বিধ্বস্ত অবস্থায় আমাকে এবং আমার ছেলেকে তারা উদ্ধার করে। আমি বাসায় আসার পর অসুস্থ হয়ে পড়লে আমার আত্মীয়স্বজন তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরও জানান, এব্যাপারে তানোর থানা তানোর উপজেলা নির্বাহী অফিসারকে আমি লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু অভিযোগের অগ্রগতি নেই। এবং ওই অভিযোগ ডাকযোগে পুলিশ সুপার বরাবর আবার অভিযোগটি পাঠানো হয়। কিন্তুকয়েকদিন পার হলেও আমার অভিযোগের কোন সাড়া পাননি। তিনি বলেন আমি আইনের আশ্রয় নিলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে।

ভ্যানচালক মুনসুর আলী জানান, আমার হাত-পা বেধে রেখে মেরে ফেলার হুমকি দিচ্ছিল বারবার। তাই আমি ভয়ে আর কিছু বলি নাই। তিনি আরও জানান, দুপুর পার হয়ে গেলেও পানি খেতে চাইলে আমাকে পানি খেতে দেওয়া হয় নাই।

এ নিয়ে রাজশাহী মহনগর পুলিশের মিডিয়া মুখপাত্র জমিরুল ইসলাম জানান, ঘটনাটি তার জানা নেই। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান তিনি।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 80 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 98 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481