সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি কর্তৃক ০৫ জন ভারতীয় গরু চোরাকারবারী আটক

Reporter Name / ২৫৬
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৪:৩৫ অপরাহ্ন

আরাফাত হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি নিয়মিত টহলদল গত ১৭ আগস্ট ২০২৪ তারিখ আনুমানিক ভোর ০৪০০ ঘটিকার সময় ভারত হতে ০২ টি নৌকা বাংলাদেশের পদ্মা নদীর আনুমানিক ৪০০ গজ অভ্যন্তরে প্রবেশ করতে দেখে। নৌকা ০২ টির গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবির টহলদল নৌকা দুটিকে চ্যালেঞ্জ করে আটক করে এবং অপর একটি চোরাচালান কাজে ব্যবহৃত নৌকা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে নৌকা ০২ টি তল্লাশী করার সময় নৌকায় অবস্থানরত ব্যক্তিবর্গ হাসুয়া (দেশীয় দাঁ) দিয়ে বিজিবি সদস্যদের আক্রমন করতে উদ্ধত হলে বিজিবি সদস্য উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশে কোন প্রকার আগ্নেয় অস্ত্রের ব্যবহার/গুলি করা ব্যতিরেকে চোরাকারবারীদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে নৌকা দুটি তল্লাশী করে বিজিবি টহলদল ০৩ টি হাসুয়া (দেশীয় দাঁ) ও ০৩ টি ভারতীয় গরুসহ ০৫ জন ব্যক্তিকে আটক করে যারা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবী করে। এছাড়াও গোয়েন্দা তথ্য হতে জানা যায়, উক্ত ০৫ জন ভারতীয় গরু চোরাকারবারী যারা নিয়মিত বাংলাদেশের ভিতরে গরুসহ অন্যান্য মালামাল চোরাচালান করে থাকে। আটককৃত ভারতীয় চোরাকারবারীরা হলো (ক) মোঃ সারফরাজ ইসলাম (১৮), পিতা-মৃত রফিকুল ইসলাম (খ) মোঃ আসলাম শেখ (১৮), পিতা-আলেক শেখ (গ) দ্বীপ সিংহ (২৩), পিতা-রতন সিংহ (ঘ) রনি মহালদার (১৭), পিতা-বাইতুল মহালদার (ঙ) ওলিল মহালদার (১৮), পিতা-মেনাউল সকলের বাড়ির ঠিকানা মুর্শিদাবাদ, ভারত।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, চোরাকারবারীদের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়াসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এবং প্রতিপক্ষ বিএসএফকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host