কোটা সংস্কার আন্দোলনে নিহত আব্দুল গণি শেখের পরিবারের দায়িত্ব নিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি এ্যাডঃ আসলাম মিয়া

সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধিঃ
কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নতুন বাজার এলাকার আব্দুল গণি শেখের পরিবারের সকল দায়িত্ব নিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ আসলাম মিয়া ও জেলা বিএনপি।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে নিহত আব্দুল গণি শেখের পরিবারকে সমবেদনা জানিয়ে এ্যাডঃ আসলাম মিয়া সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিহত আব্দুল গণি শেখ ২০২৪ সনের মুক্তিযোদ্ধা, আব্দুল গণি শেখসহ প্রায় হাজারেরও অধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। নিহত গণির স্ত্রী ও তার পরিবারে ভরণপোষণসহ তার ছেলের চাকরি ও মেয়ের লেখাপড়ার সার্বিক দায়িত্ব আমি ব্যক্তিগত ভাবে নিলাম পাশাপাশি রাজবাড়ী জেলা বিএনপি তার পরিবারের দায়িত্ব নিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজ আমরা এখানে এসেছি। এছাড়াও নিহত গণির নামে গোয়ালন্দ মোড়ের নাম শহীদ গণি চত্ত্বর করণের ঘোষণা দেন।
এরআগে জুম্মার নামাজ শেষে জেলা বিএনপির আয়োজনে গোয়ালন্দ মোড় এলাকায় কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এ্যাডঃ কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, সদস্য আঃ সালাম মিয়া, অধ্যক্ষ কেএম মুহিত হীরা, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক রোমান, সদস্য সচিব শহীদুল ইসলাম শাহীন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ মোহাম্মদ আলমগীর, জেলা কৃষক দলের আহ্বায়ক আঃ মালেক,গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ,সাধারণ সম্পাদক মোঃ মোসারফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাসেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 81 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 100 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481