বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় জামাতি ইসলামের নেতা আব্দুল্লাহ মৃত্যু

Reporter Name / ২২৬
আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁর সাপাহারে দুর্বৃত্তদের হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহ হিল কাফি নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উপজেলার সৈয়দপুর ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন এই জামায়াত নেতা।
নিহত আব্দুল্লাহ হিল কাফির বাড়ি উপজেলার কাওয়াভাসা গ্রামে। তার বাবার নাম মাওলানা আব্দুর রহিম। সাপাহার আল হেলাল ইসলামী একাডেমী অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন কাফি।নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আশড়ন্দ বাজার থেকে সাংগঠনিক কার্যক্রম শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল্লাহ হিল কাফি। পথে সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে দাঁড়ায়। এরপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে অতর্কিত হামলা চালানো হয় আব্দুল্লাহ হিল কাফির ওপর। মারপিট করা হয় মোটরসাইকেল চালক আহমাদুল্লাহকেও। এরপর তাদের দুজনের কাছে থাকা মোবাইল ফোনসহ নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার কিছুক্ষণ পর জামায়াতের অন্য নেতাকর্মীরা ওই পথ অতিক্রমের সময় মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় আব্দুল্লাহ হিল কাফিসহ আহত আহমাদুল্লাহকে সড়কের ওপরে পড়ে থাকতে দেখতে পান। তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আব্দুল্লাহ হিল কাফিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ আগস্ট) দুপুরে আব্দুল্লাহ হিল কাফির মৃত্যু হয়। সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, জামায়াত সেক্রেটারির ওপর হামলার খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা বাদী হয়ে থানায় হত্যা ও ছিনতাইয়ের মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com