শ্রমিক কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি- ছাত্রদলের সংঘর্ষ আহত ৭

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার:

রাজশাহীর বাগমারায় ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে বিএনপির একটি অংশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাত জন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

এ ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে। আহত ব্যক্তিদের দাবি,বিএনপির ইউনিয়ন শাখার সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়,উপজেলার হামিরকুৎসা হাটকে কেন্দ্র করে প্রায় ২৫ বছর আগে সেখানে ট্রাক শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন গড়ে ওঠে। হাটে আসা ট্রাকে মালামাল ওঠানো-নামানোর নিয়ন্ত্রণ ও দেখভাল করে থাকেন সংগঠনের সদস্যরা।

এজন্য ট্রাক থেকে চাঁদা আদায় করেন সংগঠনের নেতারা। সংগঠনটি আওয়ামী লীগের লোকজনের নিয়ন্ত্রণে থাকলেও বিএনপির নেতারাও এর সদস্য হিসেবে আছেন। দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আবদুর রশিদ শাহ।

প্রত্যক্ষদর্শীরা বলেন,রবিবার বিকালে হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন হোসেন,সাধারণ সম্পাদক কাউসার হোসেনসহ দলের ১০-১২ জন নেতাকর্মী ওই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে যান। তারা কার্যালয়ের সামনে গেলে বিএনপির একটি পক্ষের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। কার্যালয়ে থাকা ফাইলপত্র ছুড়ে ফেলে দেন দখল নিতে যাওয়া নেতাকর্মীরা। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় সংগঠনের সভাপতি আবদুর রশিদ শাহ আহত হন। খবরটি জানাজানি হলে উভয় পক্ষ হামিরকুৎসা বাজারে অবস্থান নেন। রাতে আবারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

হামলায় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের বাবা আবদুল মান্নান,ছাত্রদলের ইউনিয়ন শাখার সভাপতি সুমন হোসেন,সাধারণ সম্পাদক কাউছার হোসেন,যুবদলের কর্মী হান্নু রশিদসহ সাত জন আহত হন।

রাতেই আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতভর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে।

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন,হামিরকুৎসা বাজারে ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি চলে আসছে। ছাত্রদলের নেতাসহ তারা তা বন্ধ করতে গিয়েছিলেন। হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন শাহের নেতৃত্বে আওয়ামী লীগ,যুবলীগের লোকজন তাদের ওপর হামলা করেছেন। বিএনপি নেতা চাঁদাবাজির জন্য এটা করেছেন। তারা ওই নেতার অপসারণ চেয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির সভাপতি বেলাল হোসেন শাহ বলেন,ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতা শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করে সেখানে দলীয় কার্যালয় করতে চেয়েছিল। তারেক রহমানের নির্দেশের কথা মনে করিয়ে দিয়ে তাদের ফেরত যেতে বলেছিলাম। তবে তারা তা না শুনে হামলা করেছে।

যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর কে হামলা করলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,সেখানে শ্রমিক ইউনিয়নের লোকজন ছাড়াও সাধারণ লোকজন ছিলেন,তারাই হয়তো হামলা করেছেন।

সংগঠনের সঙ্গে জড়িত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল হাকিম বলেন,ট্রাক শ্রমিক ইউনিয়নের সঙ্গে নির্দিষ্ট কোনও দলের নেতারা জড়িত নন। তবে আওয়ামী লীগের লোকজন নেতৃত্ব দিয়ে থাকেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান,তিনি শুনেছেন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনও পক্ষ মামলা করেনি।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 80 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 98 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481