মেমো ছাড়া সার বিক্রি, ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা

মুসা মিয়া চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএডিসির তালিকাভূক্ত এক সার ডিলারকে মেমো ছাড়া সার বিক্রয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, ৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৭টার দিকে নাচোল বাজারের মেসার্স দবির ট্রেডার্স এর মালিক সার বিক্রয়ের মেমো ছাড়া নেজামপুর ইউপির কেন্দুয়া-ঘাসুড়ার কীটনাশক বিক্রেতা শামিউলের নিকট ডিএপি ও এমওপি মিলিয়ে মোট ১৫ বস্তা সার বিক্রয় করেন। ওই কীটনাশক ব্যবসায়ী চার্জার ভ্যানে নিয়ে যাওয়ার সময় পৌর এলাকার হাজিডাঙার কয়েকজন কৃষক দেখতে পেয়ে ভ্যানচালকের নিকট মেমো দেখতে চাইলে ক্যাশ মেমো দেখাতে পারেনি ভ্যান চালক। ওইসময় কৃষকরা সার আটক করে উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি জানান। খবর পেয়ে কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও আব্দুর রাকিব ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় জেলা কৃষি দপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। সার আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে নাচোল থানার পুলিশ ও সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে সার ডিলার তার অপরাধ স্বীকার করলে আটককৃত সার জব্দ করেন ও সার ডিলারকে সার বিক্রয় ও বিপনন আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 90 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 115 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 104 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481