তানোরে উপজেলা পরিষদ নির্বাচনে ৬১টি ভোট কেন্দ্রের ৫৮টি গুরুত্বপূর্ণ

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ৬১টি কেন্দ্রের মধ্যে ৫৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।তানোর উপজেলা নির্বাচন অফিসার সহকারী রিটার্নিং অফিসার কামরুজ্জামান বলেন,গুরুত্ব পূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে এসআই, এএসআইসহ ৩জন করে পুলিশ সদস্য ও ১৩জন করে আনছার সদস্য নিয়জিত থাকবে।এর পাশাপাশি ৭টি ইউপিরপ্রতিটিতেই বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্টাইকিং ফোর্স হিসেবে টহল দিবে।তিনি বলেন,সকাল থেকে বিকালের মধ্যেই পিজাইডিং অফিসার,সহকারী পিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ভোট গ্রহনের প্রয়োজনীয় সকল সামগ্রী নিয়ে স্ব স্ব ভোট কেন্দ্র পৌছে গেছেন।তবে,ব্যালট পেপার সকালে পৌঁছে দেয়া হবে।তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন,ভোট কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে থাকবে।এখানে কাউকে ছাড় দেয়া হবে না।তানোর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভায় মোট কেন্দ্র ৬১ টি ভোট কেন্দ্র,বুথ ৪শ’২৫ টি।প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষ বুথ থাকবে আলাদা।সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের সকর প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।তানোর উপজেলা পরিষদ নির্বাচনে ২জন চেয়ারম্যান প্রার্থী,২ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ ৩টি পদে ৭জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন।তানোর উপজেলায় মোট ভোটার ১ লাখ ৬৬হাজার ১ শ’৭৩ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৮১ হাজার ৯শ’৭ জন ও নারী ভোটার ৮৪ হাজার ২ শ’৬৬ জন।নির্বাচনের দিন বুধবার তানোরে সরকারী ছুটি ঘোষনা করা হয়েছে।তানোর উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।

  • Related Posts

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    নিয়ামতপুরে দুইশ গ্রাম হেরোইনসহ দুই কারবারি আটক

    নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পুলিশের এক বিশেষ অভিযানে  হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানসুরা-নিয়ামতপুর পাকা সড়কের চৌরাপাড়া গ্রামে পুলিশের তল্লাশি চৌকি তাদের আটক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 92 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 116 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 104 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481