বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডিসি ও এসপি

Reporter Name / ৪২৪
আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪:২৭ অপরাহ্ন



সুজন তানোর(রাজশাহী)প্রতিনিধি:
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন“অবাধ,সুষ্ঠু,শান্তিপূর্ণ এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন
রাজশাহী জেলা প্রশাসক শামিম আহমেদ ও রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান।আজ মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোস্তাফিজুর রহমান এর নেতৃত্ব তানোর উপজেলার আওতাভুক্ত বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন ডিসি ও এসপি।রাজশাহী জেলা প্রশাসক মোঃ সামিম আহমেদ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোট কেন্দ্রসমূহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।রাজশাহী পুলিশ সুপার সাইফুর রহমান বিভিন্ন ভোট কেন্দ্র সমূহে নিয়মিতভাবে পাহারা সহ ভোট কেন্দ্র সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় ডিসি ও এসপি সাথে ছিলেন, উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম,এস আই মজনুসহ প্রশাসনের কর্মকর্তারা।
নির্বাচনী কেন্দ্রসমূহ পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ সামিম আহমেদ স্থানীয় জনসাধারণকে সহিংসতা এড়িয়ে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন করাসহ নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে প্রত্যেকের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আহবান জানান।সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তানোর উপজেলার জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।
এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com