নিয়োগ বাণিজ্যে অঢেল সম্পদের মালিক কলেজ অধ্যক্ষ মালেক

এম এম মামুন :
নিয়োগ ও বেতন বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে বিলাসবহুল দুটি বাড়িসহ অঢেল সম্পদের মালিক হয়েছেন মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আব্দুল মালেক মন্ডল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ স্বাক্ষর করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের জন্য উপজেলা সিনিয়র মৎস্য অফিসারকে আহবায়ক করে সমবায় অফিসার ও যুব উন্নয়ন অফিসারকে নির্বাচিত করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ইতিপূর্বে প্রায় ৩ কোটি টাকা দুর্নীতির কারণে কলেজের গভনিং বডির সাবেক সভাপতি দীলিপ কুমার সরকার তপন চলতি বছরের ১১ মার্চ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ করেন। এরপর ২১ মার্চ অধ্যক্ষ মো. আব্দুল মালেক মন্ডলকে সাময়িক বরখাস্ত করেন। কিন্তু দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মোহা. আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হওয়ার পর এমপির ভাই কামরুজ্জামানের প্রভাব খাটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. একরামুল হককে সভাপতি করে অর্থের বিনিময়ে তিনি অধ্যক্ষ পদে ফিরে আসেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যক্ষ মো.আব্দুল মালেক মন্ডলের বিরুদ্ধে নিয়োগ ও বেতন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে মুখ খুলতে শুরু করেন কলেজের শিক্ষক কর্মচারীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো.আব্দুল মালেক মন্ডল ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত প্রায় ৩ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করেন। এছাড়াও গত ২০১৯ সালের উপাধ্যক্ষ মো. আব্দুল আলিম কাজী তার বন্ধুর মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারি করণের একটি ভূয়া চিঠি নিয়ে এসে সহকারী অধ্যাপক মো. শামসুদ্দিন মোল্লাকে আহবায়ক করে শিক্ষক কর্মচারীর কাছ থেকে ৫৭ লাখ টাকা উত্তোলন করে অধ্যক্ষ নিজেই আত্মসাত করেন। সহকারী অধ্যাপক ১৬ জনের কাছ থেকে ৮ লাখ টাকা, সিনিয়র প্রভাষক ১২ জনের কাছ থেকে ৩ লাখ টাকা, তৃতীয় শিক্ষক ৯ জনের কাছ থেকে ৪০ লাখ ৫০ হাজার টাকাসহ ১৫ বছরের টিউশন ফি ও বিভিন্ন অনুষ্ঠানে অতিথিদের উপহার ক্রয়ের বিপুল পরিমাণ টাকা উত্তোলন করে সম্পূর্ণ টাকা আত্মসাত করে রাজশাহী শহরের কয়েরদাড়ায় ৮০ লাখ টাকা দিয়ে ৪ কাটা জমি ক্রয় করেন। মোহনপুর উপজেলা বিদ্যুৎ পাওয়ার অফিসের পাশে ৫০ লাখ টাকা খরচ করে একতলা ফ্লাট বাড়ি নির্মাণ করেছেন। এছাড়াও তার নিজ গ্রাম মুল্লিকপুরে ৭০ লাখ টাকা খরচ করে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, মোহনপুর গার্লস ডিগ্রি কলেজর অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক কর্মচারীরা একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এব্যাপারে মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আব্দুল মালেক মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করে পরে কথা হবে বলে ফোন কেটে দেন। 

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 90 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 115 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 104 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481