বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

ফাঁকা গুলি ছুড়ে, ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যদের কুপিয়ে টাকা ছিনতাই

Reporter Name / ১৭৮
আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩১ অপরাহ্ন

ডেস্ক রির্পোট :
গাজীপুরে সোনালী ব্যাংকের একটি উপশাখার দুই কর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে ব্যাংকের সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ওই টাকা জমা দিতে আনসার সদস্যদের নিয়ে ব্যাংকের দুই কর্মকর্তা গাজীপুর কোর্ট বিল্ডিং শাখায় যাচ্ছিলেন। পথে রথখোলা এলাকায় তাঁরা হামলার শিকার হন। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহত ব্যক্তিরা হলেন সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ কর্মকর্তা ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।
সোনালী ব্যাংকের গাজীপুর কোর্ট বিল্ডিং শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) গাজী শহীদুজ্জামান জানান, অন্যান্য দিনের মতো আজ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপশাখা থেকে সাত লক্ষাধিক টাকা নিয়ে ওই চারজন অটোরিকশায় কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে তাঁরা রথখোলা এলাকায় পৌঁছালে ছয়টি মোটরসাইকেলে করে ১২ জন যুবক এসে তাঁদের গতি রোধ করেন। প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। তাঁরা অটোরিকশা থামিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে ফাঁকা গুলি ছুড়ে ও চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। আশপাশের লোকজন আহতাবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

টাকা লুটের ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাটও বন্ধ হয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলের পাশের এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, হঠাৎ কয়েকটি মোটরসাইকেল একটি অটোরিকশাকে ঘেরাও করে। পরে কয়েকটি গুলি করে কয়েকজনকে কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। যাঁরা এসেছিলেন, তাঁরা প্রত্যেকেই যুবক ও মধ্যবয়সী।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করার হচ্ছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র : প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com