বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সাতক্ষীরায় নার্সদের কর্মবিরতি পালন

Reporter Name / ১৯৫
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরায় এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (০১ অক্টোবর) সাতক্ষীরা সদর হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার কর্মবিরতি পালন করছেন নার্সরা। এ ছাড়া বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘণ্টা কর্মবিরতি পালন করবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ এবং আইসিইউ, সিসিইউর মত গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো। সেসব ওয়ার্ডে নার্সরা দায়িত্ব পালন করছেন।

নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ জেলা কমিটির আয়োজনে কর্মবিরতিকালে উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওইয়াফারি সংস্থার পরিষদ সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব চঞ্চলা রাণী, সাতক্ষীরা সদর হাসপাতালে সিনিয়র স্টাপ নার্স মরজিনা খাতুন, সিনিয়র স্টাপ নার্স আফিফা তাজরিমিন, তাপোসী মন্ডল, নাসরিন খালেদ, শাহিদা ইয়াসমিন সহ আরো অনেকে।

কর্ম বিরতিকালে নার্সরা বলেন, আমাদের এক দাবি, সেই সকল আমলাদের অপসারণ করে সেখানে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নার্সদের নিয়োগ করতে হবে। এই দাবিটিতে আমরা গত ৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিলাম। তবে আমাদের দাবিগুলো এখনো মেনে নেয়া হয়নি। কাজেই আমরা আজ সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আগামীকালও সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত কর্মবিরতী পালন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com