আরএমপি পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার পড়ে ছিল পদ্মার কাশবনে

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার:

রাজশাহী নগরীর পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় পদ্মা নদীর কাশবন থেকে দুটি শটগান ও রাবার বুলেট উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ১টার পর অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এগুলো রাজশাহী মহানগর পুলিশের অস্ত্র। গত ৫ আগস্ট সরকার পতনের পর অস্ত্রগুলো লুট হয়েছিল।

পুলিশ জানিয়েছে,গতকাল রাতে পুলিশ গোপন সংবাদ পেয়ে পাঠানপাড়া লালন শাহ মুক্তমঞ্চের নিচে পদ্মা নদীতে অভিযান চালায়। পরে পদ্মার কাশবনে বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান ও একটি রাবার বুলেট উদ্ধার করে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন,পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও রাবার বুলেট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি তাঁদের থানার। তাঁদের থানার একটি অস্ত্রই লুট হয়েছিল তখন। অন্যটি অন্য কোনো থানার হবে। এ বিষয়ে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানিয়েছে,৫ আগস্ট সরকার পতনের পর বিকেলে রাজশাহী মহানগর পুলিশের সদর দপ্তর,রাজপাড়া থানা, বোয়ালিয়া মডেল থানা,কাশিয়াডাঙ্গা থানা,মালোপাড়া পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট হয়।

রাজশাহীর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন,তাঁদের ১৬২টির মতো অস্ত্র লুট বা মিসিং হয়েছিল,এর মধ্যে ১৪৪টি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারে অভিযান চলছে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 90 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 115 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 104 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481