তানোরে চেয়ারম্যান ময়না, ভাইস চেয়ারম্যান তানভীর ও সোনিয়া নির্বাচিত

সারোয়ার হোসেন তানোর(রাজশাহী): রাজশাহীর তানোরে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তানভীর রেজা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সোনিয়া সরদারকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে । কাপ পিরিচ প্রতীক নিয়ে লুৎফর হায়দার রশিদ ময়না ভোট  পেয়েছেন ৪৬ হাজার ৩৯৫ টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন ২০ হাজার ০৭৯  ভোট পেয়েছেন। কাপ পিরিচ প্রতীক কে ২৬ হাজার ৩১৬ ভোটে বিজয়ী ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান। 

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার ৩০ হাজার ৮৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক ফ্যান প্রতীকের প্রার্থী সাগরী ভৌমিক ২৩ হাজার ৪৫৭ ভোট পেয়েছেন। 

অপর জন সেলাই মেশিনের প্রার্থী নাসিমা বেগম ৮ হাজার ২১৭ ভোট পেয়েছেন। ৭ হাজার ৪২৯ ভোট পেয়ে বে সরকারী ভাবে সোনিয়া সরদার কে বিজয়ী ঘোষণা করা হয়।  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের সর্বকনিষ্ঠ  তানভীর রেজা ৩৮ হাজার ৫৩৭  ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী সোহেল রানা ২৪ হাজার ৬০১ ভোট পেয়েছেন। ১৩ হাজার ৯৩৬ ভোটে বিজয়ী তানভীর কে বিজয়ী ঘোষণা করা হয়। 

এর আগে বুধবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে উপজেলা পরিষদের হলরুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় টিএইচও বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন, পিআইও এটিএম কাউসার আলী সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটের দিন যে ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও শেষ হয়েছে আমি আসা করব বিজয়ী প্রার্থীরা সেই পরিবেশ বজায় রাখবেন।

  • Related Posts

    ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি : স্বরাষ্ট্রমন্ত্রী

    জনতার সময় ডেক্স:ভারতীয় সীমান্তে তারা যদি কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায় তবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…

    তানোর চৌবাড়িয়া পশু হাটের প্রবেশ মুখে জলাদ্ধতায় দুর্ভোগ

    স্টাফ রিপোর্টার:রাজশাহীর তানোর-চৌবাড়িয়া হাটের প্রবেশ মুখের সড়কের রাস্তা ভেঙে সৃষ্টি হওয়া গর্তে পানি জমে থাকায় চরম দূর্ভোগের মধ্যে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছেন বিভিন্ন যানবাহন ও মটরসাইকেল চালকসহ ও পথচারীরা।ওই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 89 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 115 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 103 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481