বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

রাজশাহীতে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততা

Reporter Name / ১৬৩
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন


শাহরিয়ার অনতু, রাজশাহী: আর কদিন পরই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও কারিগররা শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরিতে। এরই মধ্যে প্রতিমা তৈরির ৭০ শতাংশ কাজ শেষ করেছেন রাজশাহী পাল পাড়ার কারিগরেরা। চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ। কদিনের মধ্যেই দেবীকে পূর্ণাঙ্গ রূপ দিবেন তারা। তবে গত বছরের তুলনায় এ বছর প্রতিমা তৈরি কম হচ্ছে বলে জানান কারিগররা।

রাজশাহী মহানগরীর প্রতিমা প্রস্তুতকারক শ্রী অরুন কুমার পাল জানান, গত বছর যে পরিমাণে তারা প্রতিমা তৈরি করেছেন, এ বছর সেই পরিমাণ প্রতিমা তৈরি করতে পারছেন না। কারণ হিসেবে বলছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অনেকেই পূজার আয়োজন করছেন না। অর্থনৈতিক সংকটের কারণে গেল বছরের তুলনায় এ বছর প্রতিমার দামও কম। কিন্তু প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়তি বাজারে। তাই বেশি লাভের মুখ দেখতে পাবেন না তারা।

আরেক প্রতিমা প্রস্তুতকারক গণেশ পাল জানান, তিনি প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরির ২৭ থেকে ২৮টি প্রতিমা তৈরি করে থাকেন। এ বছর তিনি ১৯ থেকে ২০টি প্রতিমা তৈরি করছেন। গ্রাহকরা স্বল্পমূল্যে প্রতিমা তৈরি করে দিতে বলছেন। তাই এ বছর খুব ভালো লাভের মুখ দেখা হবে না বলে জানান তিনি।

এদিকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ফ্রন্টের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার সাহা জানান, তিনি শহরের ৫টি পয়েন্টে প্রতিমা তৈরির কাজ পরিদর্শন করেছেন। শান্তিপূর্ণভাবে প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন কারিগররা। তবে গত বছরের তুলনায় এ বছর শহরে একটি পূজামণ্ডপ কমেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, এ বছরের পূজায় সবধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ। এছাড়াও সেনাবাহিনী, র‌্যাবসহ সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করবেন। তবে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাজশাহী জেলায় এবার মোট ৪৯১টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। যার মধ্যে রাজশাহী মহানগর ৭৮টি এবং জেলায় ৪১২টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com