নিয়ামতপুরে চাঁদার টাকা না দেওয়ায় পুকুরের মাছ চুরি, গ্রেপ্তার ৯

এস এম রকিবুল হাসান নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে দাবিকৃত ৫ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় পুকুরের মাছ চুরির অভিযোগে ৯ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের থানায় গ্রেপ্তার দেখানো হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামে। এ ঘটনায় কুন্তইল গ্রামের ২৭ জন নামীয় ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা করেছেন ভুক্তভোগী সুলতান নাসির উদ্দিন। 

ভুক্তভোগী সুলতান নাসির উদ্দীন হাজিনগর ইউনিয়নের কুন্তইল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেশে বিরাজমান পরিস্থিতিতে আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভুক্তভোগীর কুন্তইল গ্রামের লীজকৃত পুকুর ও ক্রয়সূত্রে কেনা পুকুরে মাছ তোলার ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামীরা। চাঁদা না দেওয়ায় ৩ দফায় ৫ লক্ষ টাকার মাছ মেরে নেয় আসামীরা এবং দেশীয় অস্ত্র দিয়ে হুমকি প্রদান করেন চাঁদার টাকা পরিশোধ করার জন্য। গতকাল বুধবার আবারও মাছ ধরা শুরু করলে ভুক্তভোগী বিষয়টি সেনাবাহিনীর সদস্যদের জানালে ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে আটক করে। পরে থানায় একটি মাছ চুরি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন ভুক্তভোগী। 

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মাছ চুরির অভিযোগে মামলায় গ্রেপ্তারকৃত ৯ জনকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 77 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 88 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 147 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 106 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 85 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481