বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

নিয়ামতপুরে ইটের আঘাতে ছোট ভাই আহত, বড় ভাই গ্রেপ্তার 

Reporter Name / ১৬১
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

এস এম রকিবুল হাসান নিয়ামতপুর (নওগাঁ) :

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ইট দিয়ে আঘাত করলে ছোট ভাই কামরুজ্জামান (৫০) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কামরুজ্জামানের শ্যালক আরিফ হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে নিয়ামতপুর থানায় মামলা করেন। নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাত্তড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কামরুজ্জামানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কামরুজ্জামান ও নুরুল ইসলাম ছাতড়া এলাকার মৃত এজাবুল মন্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কামরুজ্জামানের বসত ভিটার অংশে ঢুকে জোরপূর্বক রান্নাঘর নির্মাণ শুরু করেন নুরুল ইসলাম। কামরুজ্জামান ও তার স্ত্রী তাদের বাধা দিলে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা তাদের মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে নুরুল ইসলাম ছোট ভাইয়ের মাথায় ইট দিয়ে আঘাত করলে কামরুজ্জামান গুরুতর আহত হয় এবং ছোট ভাইয়ের স্ত্রী ও মেয়ের শ্লীলতাহানি  ঘটায়। মারামারিতে অংশ নেওয়া আসামিরা কামরুজ্জামানের মেয়ের গলা থেকে দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। 

কামরুজ্জামানের মেয়ে তৌহিদা জামান বলেন, আমার বাবার সম্পত্তিতে জোরপূর্বক রান্নাঘর তৈরি করছিল। আমরা বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, জোরপূর্বক দখল ও মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com