তানোরে বণিক সমিতির নির্বাচনে জানে আলম সভাপতি ও সাংবাদিক টিপু সম্পাদক নির্বাচিত


নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল হতে বিকাল পর্যন্ত তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির কার্যালয়ে চলে ভোট গ্রহন। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শেষে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম সভাপতি ও সাংবাদিক টিপু সুলতান সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে তুহিন শাহ বিজয়ী হয়েছেন।

বণিক সমিতি সূত্রে জানা গেছে, সভাপতি পদে দুইজন আর সাধারণ সম্পাদক পদে তিন ও কোষাধ্যক্ষ পদেও তিনজন করে প্রার্থী ভোটে অংশ নেন। এর মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে হাড্ডা হাড্ডি লড়াই হলেও সাধারণ সম্পাদক পদে অন্য দুই প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কালেরকন্ঠ পত্রিকার তানোর প্রতিনিধি ও সানশাইন পত্রিকার স্টাফ রির্পোটার সাংবাদিক টিপু সুলতান। তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সদস্য সংখ্যা ৫৬৩ জন।

এরমধ্যে নির্বাচিত সভাপতি জানে আলম ২৬৯ ভোট আর পরাজিত প্রার্থী সারোয়ার হোসেন ২৫৮ ভোট পান। নিকটতম প্রার্থীর চেয়ে ১১ ভোট বেশি পেয়ে জানে আলম সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান ২৬৩ ভোট, তৌহিদুল ইসলাম ১৯০ ভোট আর সাজ্জাদ হোসেন ৭৬ ভোট পান। নিকটতম প্রার্থীর চেয়ে ৭৩ ভোট বেশি পেয়ে টিপু সুলতান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে তুহিন শাহ ৩০৪ ভোট আর রান্টু ১৮৬ ও আব্দুর রহমান ২৬ ভোট পান। নিকটতম প্রার্থীর চেয়ে ১১৮ ভোট বেশি পেয়ে তুহিন শাহ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন।নবনির্বাচিত তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমান মিজান এবং সাবেক ছাত্রদলের সভাপতি ও কৃষকদলের সদস্য সচিব এম এ মালেক মন্ডল।

এছাড়াও মুন্ডুমালা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তুহিন, তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সহ বিভিন্ন পেশা ও শ্রেণির ব্যক্তিরা নবগতদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। 

  • Related Posts

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা…

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। শীর্ষ পদ গুলোর মধ্যে রয়েছে তার নিজের পদ তানোর উপজেলা নির্বাহী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 80 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 99 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481