তানোরে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ সেচ বাণিজ্যে 

তানোরে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় অবৈধ সেচ বাণিজ্যে 
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে অবৈধ মটর থেকে
বিএমডিএ’র গভীর নলকুপের কমান্ড এরিয়ায় জোরপূর্বক সেচ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কৃষকদের পক্ষে নমির উদ্দিন বাদি হয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) মোহাম্মদপুর মৌজায় এই ঘটনা ঘটেছে।এঘটনায় বিবাদমান দু’পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অবৈধ মটরের সংযোগ বিচ্ছিন্ন ও
গভীর নলকুপের কমান্ড এরিয়ায় মটরের অবৈধ আন্ডারগ্রাউন্ড ড্রেন, অপসারণ করা না হলে, যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে উঠেছে।
জানা গেছে,  উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর-৭৬, মোহাম্মদপুর মৌজার ৭৯৭ নম্বর দাগে কবরস্থান রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রামবাসীর বাধা উপেক্ষা করে জোরপুর্বক কবরস্থানের জায়গায় সেচ কমিটির অনুমোদন ব্যতিত অবৈধ মটর স্থাপন করেন কুন্দাইন গ্রামের হামেদ হাজির পুত্র মোজাহার আলী।কিন্ত্ত মটর দেখভাল করেন ইমতিয়াজ বকুল।
এদিকে  মটর থেকে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ নীতিমালা লঙ্ঘন ও জোরপূর্বক আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করে সেচ বানিজ্যে করছে বকুল। যেটা সেচ নীতিমালা পরিপন্থী-দন্ডনীয়। এই অপরাধে ওই মটরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা।কিন্ত্ত পল্লী বিদ্যুৎ আর্থিক সুবিধা নিয়ে  সংযোগ বিচ্ছিন্ন করেনি। মটর দেখভালের দায়িত্ব নিয়েই বকুল সাবেক এমপি ফজলে হোসেন বাদশার নাম ভাঙিয়ে ও রাজনৈতিক পরিচয়ে নিজের ইচ্ছেমতো সেচ চার্জ আদায় করছেন।এছাড়াও কৃষকের জমি টেন্ডার দিয়ে টাকা আত্মসাৎ। জমি টেন্ডারের কথা বলে বায়ার এক আলু চাষির দেড় লাখ টাকা আত্মসাৎ। ড্রেন মেরামত, ভোল্টেজ বাড়ানো নানা অজুহাতে কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়।কেউ কোনো প্রতিবাদ করতে পারে না। কেউ প্রতিবাদ করলে তাকে মারপিট ও
জমিতে সেচ দেয়া বন্ধ। অতিরিক্ত জমি স্কীমে নিয়ে সেচ দিতে না পেরে জমির ফসলহানি। অগ্রিম টাকা নিয়েও জমিতে সেচ না দেয়ার অভিযোগ রয়েছে বকুলের বিরুদ্ধে।এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন,অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে জানতে চাইলে ইমতিয়াজ বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মটর কিনে নিয়েছেন,এটা সেচ কমিটির অনুমোদিত মটর।তিনি বলেন, একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবিষয়ে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি তানোর (ডিজিএম) জহুরুল ইসলাম  বলেন,পল্লী বিদ্যুৎ সংযোগ
মটর থেকে গভীর নলকুপের কমান্ড এরিয়ায় সেচ দেয়া যাবে না। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে। এবিষয়ে গভীর নলকুপ অপারেটর সেতাবুর রহমান বলেন, তার গভীর নলকুপের স্কীমে জোরপুর্বক আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মাণ করে বকুল। তিনি বলেন,বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি।#

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 81 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 100 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481