তানোরে নীতিমালা লঙ্ঘন করে গভীর নলকুপ অপারেটরের আবেদন


নিজস্ব প্রতিবেদক, তানোরঃ
রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের(ইউপি)বাধাইড় মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপে অপারেটর নিয়োগ পেতে নীতিমালা লঙ্ঘন করে আবেদন করা হয়েছে। অপারেটর নিয়োগের নীতিমালায় বলা আছে। অপারেটর নিয়োগ আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা ও স্কীমে তার নিজস্ব আবাদি জমি থাকতে হবে।
জানা গেছে,উপজেলার বাধাইড় ইউপির জেল নম্বর ৬৫ ও ৩৭২ নম্বর দাগে বিএমডিএর গভীর নলকুপ স্থাপন করার কথা।কিন্ত্ত গভীর নলকুপ স্থাপন করা হয়েছে ৩৩০ নম্বর দাগের উপর। যে জমির মালিক বাধাইড় গ্রামের মৃত গণপতি বর্মণের পুত্র অজিত বর্মণ। স্থাপনের পর থেকে কৃষকদের মতামতের ভিত্তিতে অজিত বর্মণ গভীর নলকুপ পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে কৃষকদের কোনো অভিযোগও নাই।এছাড়াও ওই গভীর নলকুপ স্কীমে অজিত বর্মণের প্রায় কুড়ি বিঘা জমি রয়েছে।
জানা গেছে, এবছর ওই গভীর নলকুপের অপারেটর নিয়োগ পেতে আবেদন করেছেন অজিত বর্মণের পুত্র দুর্জয় বর্মণ ও মনিরা বেগম।কিন্ত্ত মনিরা বেগম স্বামীর সঙ্গে রাজশাহী শহরে বসবাস করেন।এছাড়াও গভীর নলকুপ স্কীমে মনিরা বেগমের কোনো জমি নাই।এমনকি স্কীমের কৃষকেরাও মনিরা বেগমের পক্ষে নাই। ফলে নীতিমালা অনুসরণ করে মনিরা বেগমের অপারেটর নিয়োগ পাবার কোনো সুযোগ নাই। তাকে অপারেটর নিয়োগ করা হলে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়বে।তারা কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগের দাবি করেছেন।কিন্ত্ত রাজনৈতিক পরিচয়ের একটি প্রভাবশালী মহল বড় অঙ্কের অর্থের বিনিময়ে কৃষকদের মতামত উপেক্ষা ও নীতিমালা লঙ্ঘন করে মনিরা বেগমকে অপারেটর নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। ইতমধ্যে তারা বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছে।এনিয়ে স্কীমের কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে বিরাজ করছে টান টান উত্তেজনা। এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান বলেন, এবার অপারেটর নিয়োগ হবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে।তিনি বলেন, অপারেটর নিয়োগে তদ্বিরের কোনো সুযোগ নাই।

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 80 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 108 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 99 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481