বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে নকল আলু বীজ রোপণ করে নিঃস্ব কৃষক

Reporter Name / ২২৮
আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

তানোরে নকল আলু বীজ রোপণ করে নিঃস্ব কৃষক
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর তানোরে নকল আলু 
বীজ রোপণ করে বিভিন্ন এলাকার অনেক আলু চাষি নিঃস্ব হয়েছে। এঘটনায় কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। কৃষকেরা ঘটনার সঙ্গে জড়িত বীজ ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
জানা গেছে,উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি)শুকদেবপুর গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র নছির উদ্দিন  আলু বীজ নিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, নছির উদ্দিন ব্র্যাক কোম্পানির আলু বীজের প্যাকেটে খাবার আলু রিপ্যাক করে বীজ আলু বলে কৃষকদের কাছে বিক্রি করেছেন। নছির উদ্দিন শুধু আলু বীজ নয় বিভিন্ন কোম্পানির নিম্নমানের কীটনাশক এনে কৃষকদের কাছে উচ্চ দামে বিক্রি করেছেন। নছির উদ্দিনের কাছে থেকে আলু বীজ ও কীটনাশক কিনে কৃষকেরা প্রতারিত হয়েছে। শুকদেবপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম (৪৫) বলেন, তিনি নছির উদ্দিনের কাছে থেকে একশ’ টাকা কেজি দরে আলু বীজ কিনে সাড়ে তিন বিঘা আলু চাষ করেছেন। এতে তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে।কিন্ত্ত নকল বীজের কারণে তার আলুখেতে আলু গাছ ভাল হয়নি। যেগুলো গাছ হয়েছে তার সিংহভাগ গাছে হলদে রঙ ধারণ ও গোড়া পচে যাচ্ছে। একই গ্রামের কৃষক জাইদুর রহমান বলেন, তিনি নছির উদ্দিনের কাছে থেকে আলু বীজ কিনে ৭ বিঘা জমিতে আলু বীজ রোপণ করেছেন। কিন্ত্ত নকল বীজের কারণে আলুখেতে ভালো আলু গাছ গজায়নি। শুধু আশরাফুল ও জাইদুর নয় তাদের মতো অনেক কৃষক নছিরের কাছে থেকে আলু বীজ কিনে প্রতারিত হয়েছেন। আওয়ামী মতাদর্শী নছির উদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে প্রায় ১৭ বছর যাবত ব্র্যাকের নকল আলু বীজ ও নকল কীটনাশক বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা প্রতারক নছিরকে গ্রেফতার,দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
জানা গেছে, চলতি মৌসুমে এক বিঘা আলু চাষে খরচ হবে প্রায় এক লাখ টাকা। এর মধ্যে জড়ি ভাড়া ৩০ হাজার, বীজ ৩০ হাজার, সার ৭ হাজার,জমি চাষ আড়াই হাজার,রোপণে ৪ হাজার, পানি দেড় হাজার, টব দেয়া ও সার কীটনাশক ৬ হাজারসহ বিবিধ খরচ মিলে প্রায় এক লাখ টাকা।এবিষয়ে জানতে চাইলে নছির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আলু বীজের জন্য নয় তারা জমির ভালমতো দেখভাল করতে পারেনি তার জন্য এই সমস্যা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com