তানোরে মাকে মারধর টাকা স্বর্ণ লুটপাট থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার,সারোয়ার হোসেন :রাজশাহীর তানোরে জামায়াত নেতা ছেলের বিরুদ্ধে মাকে মারধর করে স্বর্ণালঙ্কার লুটপাট করার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মা শিলা বেগম(৪৫)। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামে। জামায়াত নেতার এমন মাকে মারধর করে স্বর্ণালঙ্কার লুটপাটের জঘন্য ঘটনায় এলাকাজুড়ে বইছে সমালোচনার ঝড়। 

জানা গেছে, বেলপুকুরিয়া গ্রামের দেলোয়ার প্রামাণিকের পুত্র নাহিদ আক্তার(৩২) এবং তার স্ত্রী আলেয়া খাতুন (২৪) সহ আরো অজ্ঞাত আসামীরা তার মাকে মারপিট করে মা শিলা বেগম (৪৫)’র মুখের উপর নিচের সবগুলো দাঁত ভেঙ্গে দিয়েছে। ছেলে নাহিদ ১নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হওয়ায় তার ক্ষমতার দাপটে অতিষ্ঠ তার অসহায় মা শিলা বিবি। অসহায় শিলা বেগমের অভিযোগ, গত শনিবার(২আগস্ট) সে বাড়িতে না থাকার সুযোগে তার ছেলে ও ছেলের বউ মিলে তার ঘর থেকে ৩৫মন ধান ও গলার হাড়,হাতের ব্যাচ লাইট,কানের দুল ৩ জোড়া,২টি আংটি,১টি স্বর্ণের চেইন,চাঁন্দির নুপুর ২ জোড়া চুরি করেন। যার আনুমানিক বাজারমূল্য ৪লক্ষ ৮০হাজার টাকা। 

এতে করে চুরির বিষয়ে ছেলের বিরুদ্ধে প্রতিবাদ করলে ছেলে ও ছেলের বউ মিলে মা শিলা বেগমকে বেধড়ক মারধর করেন। এতে শিলা বেগমের মুখের সবগুলো দাঁত ভেঙ্গে যায়। বর্তমানে শিলা বেগমের সবগুলো দাঁত বেঁধে দিয়েছে চিকিৎসক। মা শিলা বেগম আরো বলেন,দীর্ঘদিন ধরে তার ছেলে নাহিদ আক্তার মায়ের উপরে সম্পত্তির জন্য অমানুষিক নির্যাতন চালিয়ে আসছেন। ইতিপূর্বে তানোর ইসলাহিয়া মাদ্রাসার সুপার মকছেদ আলী আমাকে মারধরের ঘটনায় সামাজিক ভাবে মিমাংসা করেও দিয়েছেন। তার পরেও থামেননি ছেলের নির্যাতন। আমি থানায় অভিযোগ করেছি,আমি আসামীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এবিষয়ে তানোর পৌরসভার ১নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নাহিদ আক্তারের সাথে যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • Related Posts

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি মাঠ থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার(১২মে)বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 87 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 112 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 103 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481