সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের অতিথি সম্মাননা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানি পাকিস্তানের সিনেমা নিয়ে শাকিবের গালভরা উচ্ছ্বাস, বাস্তব চিত্র বিপরীত! একই ছাদের নিচে ব্যক্তিগত ও শোরুমের গাড়ি সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার এক দিনে ৪৯ লাখ টাকা স্থানান্তর, রহস্যে পুলিশ সার্জেন্টের ব্যাংক হিসাব আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তানোরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৫ জন গ্রেফতার রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড, নিষ্ক্রিয় করল বোমা দল রামেক পরিচালকের সঙ্গে বৈঠকের অভিযোগ, সাবেক দুই ছাত্রলীগ নেতা আটক

তানোরে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

Reporter Name / ৭৯
আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৫:০২ অপরাহ্ন

সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে তানোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।মিছিলে নেতৃত্ব দেন ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মিছিলের সার্বিক তত্ত্বাবধানকারী ও তানোরের সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাওলানা আবুল কাশেম, বাঁধাইড় ইউপি বিএনপির সভাপতি আল আমিন হোসেন পলাশ, তানোর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ কবির, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুস সবুর, চান্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও সম্পাদক সাজ্জাদ হোসেন, পাচন্দর ইউপি সভাপতি প্রভাষক মজিবুর রহমান, তালন্দ ইউপি সভাপতি শামসুদ্দিন ও সম্পাদক জিল্লুর রহমান নান্নু, কলমা ইউপি সভাপতি মুস্তাফিজুর রহমান, কামারগাঁ ইউপি সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান, আবু সাঈদ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি, ছাত্রদলের আহ্বায়ক মাসুদ করিম এবং সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।

মিছিল ও সভায় তানোর উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বিএনপির স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এবং দলীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠায় সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জোরালোভাবে তোলা হয়। বক্তারা এই দাবিতে স্লোগান দেন এবং দলের কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By Sopno It Bd Host