তানোরে চুরিকৃত ১০ লক্ষ ৯৫ হাজার টাকা প্রকৃত মালিকের জিম্মায় প্রদান

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে চুরিকৃত ১০ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের জিম্মায় প্রদান করেছে তানোর থানা পুলিশ। আজ বুধবার, ২০ আগস্ট ২০২৫ খ্রি., বিকাল ৫টা ঘটিকায় তানোর থানা চত্বরে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে টাকা হস্তান্তর করা হয়।

ঘটনাটি রাজশাহীর তানোর থানার এফআইআর নং-২২, তারিখ ২৯ জুলাই ২০২৫, ধারা ৩৭৯ দণ্ডবিধি-এর মামলার সাথে সংশ্লিষ্ট। উদ্ধারকৃত টাকা মামলার বাদিনী মোছাঃ মাবিয়া খাতুন-এর জিম্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (নিরস্ত্র) জনাব মোঃ আফজাল হোসেন, অফিসার ইনচার্জ, তানোর থানা, তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ হাসমত আলী, এএসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিনসহ তানোর থানার আরও পুলিশ সদস্যবৃন্দ।

এ প্রসঙ্গে অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন,

“আল্লাহর অশেষ রহমতে তানোর থানাধীন সাব-রেজিস্ট্রি অফিস থেকে এক বৃদ্ধা মহিলার, যিনি ক্যান্সারের রোগী, চুরি হয়ে যাওয়া ১১ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে ১০ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি। বিজ্ঞ আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে টাকা ফেরত প্রদান করতে পেরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই উদ্ধার অভিযানে জড়িত সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাই।”স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকেও তানোর থানা পুলিশের এ সফল অভিযানকে সাধুবাদ জানানো হয়েছে।

  • Related Posts

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    জনতার সময় ডেক্স :বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সম্পাদক পদে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের…

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    নিজস্ব প্রতিবেদক দূর্গাপুর: রাজশাহীর দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ। বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 86 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 101 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 156 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 111 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 103 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481