বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ

Reporter Name / ৭৯
আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৮:৪১ পূর্বাহ্ন


স্টাফ রিপোর্টার : পাচারকালে রাজশাহীর তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার ও চাঁন্দুড়িয়া ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে নিয়োজিত সমাজসেবা অফিসার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁন্দুড়িয়া বাজারের সার বিক্রেতা জামান ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার চাঁন্দুড়িয়া বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স জামান ট্রেডার্সের মালিক নুরুজ্জামান ফটিক নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে ৪০ বস্তা টিএসপি বেশি দামে অন্যত্র বিক্রি করে। এ সময় ভ্যানে সারগুলো নিয়ে যাওয়া দেখে স্থানীয়রা সেগুলোা আটকে রেখে ইউএনওকে অবহিত করে। পরে ইউএনও এবং ওই ইউপির দায়িত্বরত প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন।

চাঁন্দুড়িয়া ইউপির দায়িত্বরত প্রশাসক মোহাম্মদ হোসেন খান জানান, নিজ এলাকার কৃষকদের ফাঁকি দিয়ে স্থানীয় ডিলার বেশী দামে সারগুলো বিক্রি করে দিয়েছিলো। পরে স্থানীয়দের সহায়তায় সেগুলো জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সানমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সারগুলো জব্দ করা হয়। আটক সারের ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com