বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১৫৪
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। তানোর উপজেলা অডিটোরিয়াম হল রুমে মোঃ মাবুবুব আলম, তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বাকার্যের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদুর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার আহ্বায়ক।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলী জিন্নাহ (সদস্য সচিব, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল) ও মোঃ হামিদুর রহমান (সদস্য সচিব, তানোর পৌর স্বেচ্ছাসেবক দল)। প্রধান বক্তা ছিলেন সাহারিয়ার আমিন বিপুল (সদস্য সচিব, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরেফিন কনক (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রাইসুল ইসলাম রাসেল (যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা), মোঃ আঃ গাফফার (যুগ্ম আহ্বায়ক, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল), মোঃ জালাল উদ্দীন (তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল), রাকিব (সদস্য, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল), মোঃ আঃ রাজ্জাক (যুগ্ম আহ্বায়ক, তানোর পৌর স্বেচ্ছাসেবক দল) , মোঃ সেলিম উদ্দীন (আহ্বায়ক, তানোর পৌর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল) এর পাশাপাশি ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দল করতে গিয়ে যারা পতিত সরকারের আমলে নির্যাতিত হয়েছেন, রাতের বেলা লেবারদের সঙ্গে মাঠে ও ধানের ক্ষেতে শুয়ে থেকেছেন, মামলা, হামলা ও অমানবিক নির্যাতনের স্বীকার হয়েছেন—তাদেরকে নেতৃত্ব প্রদান করা হবে। যারা সময়ের কোকিল হয়ে মাঠ ভরেছে, তাদেরও দমিয়ে দেওয়া হবে না, তবে প্রত্যেকের কর্মকাণ্ড যাচাই করা হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আন্দোলন সংগ্রামে যারা নিজেকে উৎসর্গ করতে পারবে, তারাই সম্মানের অধিকারী হবেন। রাজনীতিতে বড় ভাই বা গুরুদের লেজুরবৃত্তি করলে চলবে না। নিজেকে তৈরি করতে হবে, নিজেকে জায়গা করে নিতে হবে।”

উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। ফলশ্রুতিতে আজ বাংলাদেশ আবারও স্বাধীন ও স্বৈরাচার মুক্ত। জনগণ গণতন্ত্র, ভোটের অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। পতিত সরকার বেগম জিয়াকে কারাগারে রেখেছিল, কিন্তু তাঁকেও দমাতে পারেনি; তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। তিনি এখন শুধু বিএনপির নয়, সারা দেশের নেত্রী। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com