টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেক্স: ইসরায়েলের ঘরোয়া ফুটবল ম্যাচে টাইব্রেকারে সবচেয়ে বেশি শট নেওয়ার বিশ্ব রেকর্ড হয়েছে। দেশটির তৃতীয় স্তরের ফুটবলে সেমিফাইনালে ওঠার প্লে–অফ ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল এসসি ডিমোনা ও শিমসন তেল আবিব।

অতিরিক্ত সময় শেষে দুই দল ২-২ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর এই টাইব্রেকারেই হয়েছে বিশ্ব রেকর্ড।ডিমোনা শহরে অনুষ্ঠিত এই ম্যাচের টাইব্রেকারে দুই দল মিলে মোট ৫৬টি শট নিয়েছে। অর্থাৎ ২৮টি করে শট নিয়েছে দুটি দল। শেষ পর্যন্ত ২৩-২২ ব্যবধানে টাইব্রেকার জিতেছে ডিমোনা। প্রায় ৪৫ মিনিট স্থায়ী হয়েছিল এই টাইব্রেকার শুটআউট। ৫৬তম শটটি নেন শিমসনের গোলকিপার আভিহায় দাহান। ডিমোনা গোলকিপার গাল নাভন সেটি ঠেকিয়ে দেন।এর আগে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের বিশ্ব রেকর্ড ছিল ৫৪ শটের। ২৭টি করে শট নিয়েছিল দুই দল। ২০২২ সালে মার্চে ইংল্যান্ডে আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপে প্রথম রাউন্ডের সেই ম্যাচে বেডলিংটনকে টাইব্রেকারে ২৫-২৪ গোলে হারিয়েছিল ওয়াশিংটন। ইংল্যান্ডের নর্দান লিগের দ্বিতীয় বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা ক্লাবগুলো মেমোরিয়াল কাপে অংশ নিতে পারে—ইংলিশ ফুটবলে যা দশম স্তরের।

  • Related Posts

    নির্ধারিত ওভারের আগেই ১০২ রানে অলআউট বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক:বৃষ্টির কারণে নেমে আসা ১৫ ওভার পুরোটাও টিকতে পারলো না বাংলাদেশ। চার বল আগেই অলআউট হয়ে ইনিংস শেষ বাংলাদেশের। সিরিজ জয় নিশ্চিত করতে টাইগারদের পুঁজি ১০২ রান।দলের হয়ে দুই…

    আইপিএল ম্যাচে রিল বানাতে গিয়ে খোয়া গেল দামি আংটি!

    স্পোর্টস ডেস্ক:ট্রেন্ডের নেশায় গা ভাসাতে গিয়ে বড়সড় লোকসানের মুখে পড়লেন এক কনটেন্ট ক্রিয়েটর! বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনও করেছেন ওই ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে পিসিএ স্টেডিয়ামে পাঞ্জাব সুপার কিংসের বিপক্ষে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সর্বশেষ

    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    • By
    • 81 views
    পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নির্বাচন সভাপতি মোসলেহ উদ্দিন সম্পাদক শামীমা

    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    • By
    • 94 views
    দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    • By
    • 152 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও নাইমা খান 

    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    • By
    • 110 views
    তানোরে শতাধিক পদ গুরুত্ব সহকারে পালন করছেন ইউএনও

    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    • By
    • 100 views
    জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    • By
    • 108 views
    নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক পরে সড়কে ছিনতাইকারী আটক

    Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/jonotars/public_html/wp-includes/functions.php on line 5481