বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে তানোর সাংবাদিক ক্লাব পরিবারের নৌকা ভ্রমণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তানোরে নিজ রড-সিমেন্টের দোকানে যাওয়ার পথে নিখোঁজ মিজানুর রহমান বাদশা,উৎকণ্ঠায় পরিবার! তানোরে ইউএনও মাঠতৎপরতায় এলাকাবাসীর প্রশংসায় নাঈমা খান তানোর বরেন্দ্র অঞ্চলে ১৫ হাজার হেক্টর জমিতে আগাম সবজি চাষ সাংবাদিকদের নিপীড়নের হাতিয়ার হবে না সাইবার সুরক্ষা আইন রাজশাহী ও নাটোর ২৩ পৌরসভার একটিরও ভাগাড় নেই, বর্জ্য ফেলা হয় যেখানে–সেখানে তানোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার করা হয় তাকে চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি,তানোর-মোহনপুর সংযোগ সড়ক এখন মরণফাঁদ

তানোরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৯৭
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় তানোর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোল্লাপাড়া বাজার মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। নেতৃত্ব ও সঞ্চালনা মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন। সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডিএম আক্কাস আলী।
প্রধান ও বিশেষ অতিথি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাওলানা জামিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওলামা বিভাগের মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ডা: সেকেন্দার আলী, চেয়ারম্যান পদপ্রার্থী, কলমা ইউনিয়ন মোহাম্মদ জুয়েল রানা, চেয়ারম্যান পদপ্রার্থী, কামারগাঁও ইউনিয়ন মোহাম্মদ আব্দুর রহিম, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
মাওলানা মোকসেদ আলী, আমীর, তানোর পৌরসভাজুয়েল উদ্দিন, সেক্রেটারি, তানোর পৌরসভা মাওলানা আনিসুর রহমান, মেয়র পদপ্রার্থী, মুন্ডুমালা পৌরসভা অধ্যাপক মাওলানা আনোয়ারুল ইসলাম, চেয়ারম্যান পদপ্রার্থী, বাঁধাইড় ইউনিয়ন মাওলানা মোঃ আফজাল হোসাইন, চেয়ারম্যান পদপ্রার্থী, সরঞ্জয় ইউনিয়ন এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শ্রমজীবী, কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তাদের বক্তব্য বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়ন জরুরি। দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত।
৪. ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

বক্তারা আরও বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই আন্দোলন চলবে ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Biggapon

সম্পাদকীয়

প্রকাশক ও সম্পাদক: মোহাঃ সোহানুল হক পারভেজ
ভারপ্রাপ্ত সম্পাদক: এম রায়হান আলী

উপদেষ্টা

উপদেষ্টা: মোঃ রুহুল আমিন খন্দকার

আইন উপদেষ্টা : ব্যারিস্টার মোঃ মাহফুজুর রহমান (মিলন) সিনিয়র এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,

আইন উপদেষ্টা : এ্যাডভোকেট রায়হান কবীর,(পি.পি.) জজ কোর্ট রাজশাহী।

বার্তা বিভাগ

বার্তা সম্পাদক: মোঃ হাফিজুল ইসলাম,

ই-মেইল: jonotarsomoy24@gmail.com,

মোবাইলঃ ০১৭৬১-৮৯৯১১৯, ০১৭৬২-৬৯৬২৭০

প্রধান কার্যালয়

প্রকাশক ও সম্পাদক
মোহাঃ সোহানুল হক পারভেজ

রাজশাহী অফিস: রাণীবাজার, অলোকার মোড়, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী।

Theme Created By ThemesDealer.Com